জাতীয়

ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (১১ অক্টোবর) প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রায়ও বড় কোনো পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস বয়ে যেতে পারে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ মিলিমিটার।

গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে রাজধানীতে সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button