জাতীয়

যেসব দিবস উদযাপনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া যাবে

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনের জন্য নতুন তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঐতিহ্যগতভাবে পালিত হয়ে আসা এবং পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে, এমন কিছু দিবস উল্লেখযোগ্য কলেবরে পালন করা যাবে। এসব দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি উৎস থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া যাবে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, উল্লেখযোগ্য কলেবরে পালনযোগ্য এসব দিবসের অনুষ্ঠানে উপদেষ্টারা সম্পৃক্ত থাকবেন। অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে।

যেসব দিবস পালনে বরাদ্দ দেওয়া যাবে

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উল্লেখযোগ্য কলেবরে পালনযোগ্য দিবসের তালিকায় রয়েছে জাতীয় সমাজসেবা দিবস (২ জানুয়ারি), জাতীয় টিকা দিবস (বছরের শুরুতে নির্ধারণযোগ্য), জাতীয় গ্রন্থাগার দিবস (৫ ফেব্রুয়ারি), জাতীয় স্থানীয় সরকার দিবস (২৫ ফেব্রুয়ারি), জাতীয় ভোটার দিবস (২ মার্চ), জাতীয় পাট দিবস (৬ মার্চ), বিশ্ব আবহাওয়া দিবস (২৩ মার্চ), জাতীয় চলচ্চিত্র দিবস (৩ এপ্রিল), আন্তর্জাতিক ক্রীড়া দিবস ও জাতীয় ক্রীড়া দিবস (৬ এপ্রিল), বিশ্ব স্বাস্থ্য দিবস (৭ এপ্রিল) এবং মুজিবনগর দিবস (১৭ এপ্রিল)।

এ ছাড়া তালিকায় রয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস (২৮ মে), বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন), মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস (২৬ জুন), জাতীয় পল্লী উন্নয়ন দিবস (৬ জুলাই), বিশ্ব জনসংখ্যা দিবস (১১ জুলাই), জুলাই শহীদ দিবস (১৬ জুলাই), জাতীয় পাবলিক সার্ভিস দিবস (২৩ জুলাই), জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস (৯ আগস্ট) এবং আন্তর্জাতিক যুব দিবস (১২ আগস্ট)।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসের দিবসগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (৮ সেপ্টেম্বর), বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর), বিশ্ব নৌ দিবস (সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ), জাতীয় উৎপাদনশীলতা দিবস (২ অক্টোবর), বিশ্ব শিক্ষক দিবস (৫ অক্টোবর), শিশু অধিকার দিবস (অক্টোবর মাসের প্রথম সোমবার), আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস (১৩ অক্টোবর), বিশ্ব খাদ্য দিবস (১৬ অক্টোবর), জাতীয় পরিসংখ্যান দিবস (২০ অক্টোবর) এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর)।

নভেম্বর ও ডিসেম্বর মাসের দিবসগুলোর মধ্যে রয়েছে জাতীয় যুব দিবস (১ নভেম্বর), জাতীয় সমবায় দিবস (নভেম্বর মাসের প্রথম শনিবার), বিশ্ব এইডস দিবস (১ ডিসেম্বর), আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস (৩ ডিসেম্বর), জাতীয় বস্ত্র দিবস (৪ ডিসেম্বর), আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস (৯ ডিসেম্বর), বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস (১৮ ডিসেম্বর)।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button