আন্তর্জাতিক

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থমথমে পরিস্থিতির মধ্যে পুরো শহরে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারা অমান্য করে কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ ও স্পর্শকাতর ভবনগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো ব্যানার টাঙানো কিংবা লোকজনের জমায়েত দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। দায়িত্ব পালনে মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপার থেকে শুরু করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যন্ত।

কঠোর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে অনুমতি ছাড়া রেড জোনে প্রবেশও প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে।

 

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button