জাতীয়

স্পেনের রাজাকে শুভেচ্ছা জানালেন বিরোধীদলীয় নেতা

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজা ষষ্ঠ ফিলিপকে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে তিনি এ শুভেচ্ছাপত্র তুলে দেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে স্পেনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ শুভেচ্ছাপত্র হস্তান্তর করা হয়। ঢাকায় অবস্থিত স্পেনের দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে পাঠানো শুভেচ্ছাপত্রে ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

শুভেচ্ছাপত্রে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

এ ছাড়া স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের বিষয়টিও শুভেচ্ছাপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর অনুষ্ঠানে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button