জাতীয়

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না উলিপুরের যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মঙ্গলবার (১৩ অক্টোবর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) ও ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) চিরেন্দ্র নাথ রায়।

জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের পাশাপাশি লাইনের আশপাশের গাছপালা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। এতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে উলিপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।

এ বিষয়ে চিরেন্দ্র নাথ রায় জানান, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য নির্ধারিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button