
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগ থেকে।
সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ থেকে ৪১, ওয়ারী থেকে ৫০, মতিঝিল থেকে ৬৮, তেজগাঁও থেকে ৭৬, মিরপুর থেকে ১৫০, গুলশান থেকে ১৮ এবং উত্তরা বিভাগ থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ থেকে সাতজন এবং সন্ত্রাস ও আন্তদেশীয় অপরাধ দমন বিভাগ (সিটিটিসি) থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩টি ইয়াবা বড়ি, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল।
এ ছাড়া অভিযানে নয়টি মোটরসাইকেল, ২৬টি মুঠোফোন, ৪০৫টি সিম কার্ড, ১ হাজার ৫০৫ টাকা এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



