-
জাতীয়

ডিম খাওয়া নিয়ে বিরোধ, বৃদ্ধের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য
ফরিদপুরের সালথায় ডিম খাওয়াকে কেন্দ্র করে ছেলের সঙ্গে দুই প্রতিবেশীর মারামারি থামাতে গিয়ে মো. লুৎফার মোল্যা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, মারামারি থামাতে গেলে তাঁকে মারধর করা হয়। তবে পুলিশের ভাষ্য, কোনো আঘাতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে। লুৎফার মোল্যা…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল হাই মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বুধবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মহিউদ্দিন…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ১,৭০২ জন
৪৫তম বিসিএসে নিয়োগের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রকাশিত গেজেটে ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম রয়েছে। এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর এই বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ হলো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর নিয়োগের গেজেট জারি করা হলো। এর আগে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

তেল পরিবহনে নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ, বিশ্ববাজারে কমল দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও পরিবহন ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগে বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ৩টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক জেলায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতের দিকে রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। বুধবার সাউক জেলা শেরিফের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিমান দুর্ঘটনার খবর পায় শেরিফের…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

ইরানের হামলায় হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ
ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। গত বুধবার ডুবে যাওয়া জাহাজ দুটির একটি কনটেইনারবাহী, অন্যটি পণ্যবাহী বড় জাহাজ। সিঙ্গাপুরের সামুদ্রিক কর্তৃপক্ষ ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এ তথ্য জানিয়েছে। ডুবে যাওয়া জাহাজ দুটি হলো জিএফএস প্রাইড ও কেপ দাউ। জিএফএস প্রাইড সিঙ্গাপুরের পতাকাবাহী ছোট আকারের কনটেইনারবাহী জাহাজ। অন্যদিকে কেপ দাউ…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, কারখানায় আগুন লাগার খবর পাওয়ার পরপরই…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতা চাইল ঢাকা
সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। বৈঠকে রিয়াদে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোকও জানান…
বিস্তারিত পড়ুন »
OFFICIAL DIGITAL INAUGURATION
30 OCTOBER 2026

প্রবাসীদের সঙ্গে, বিশ্বজুড়ে
CEREMONY MODE • READY FOR INAUGURATION