জাতীয়

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাহদী নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর রাত ৯টা ৩৫ মিনিটে জ্যামাইকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে তাঁকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

মাহদীর দাবি, তিনি সব মামলায় জামিনে থাকলেও তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি।

দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। পরে বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান মাহদী হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button