প্রবাসসৌদি আরব

সৌদি আরবে প্রবাসী সেবা কেন্দ্রের দায়িত্ব পেল রাগিদম ট্রেডিং কোম্পানি

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর, আল মামালের পরিবর্তে নতুন প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার ও অন্যান্য সেবা কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে প্রবাসী সেবা কেন্দ্রের (EDC) পরিচালনায় আসছে নতুন পরিবর্তন। এ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে রাগিদম ট্রেডিং কোম্পানি।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও রাগিদম ট্রেডিং কোম্পানির মধ্যে প্রবাসী সেবা কেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনার দায়িত্ব হস্তান্তরসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দীর্ঘদিন ধরে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য পরিচালিত এসব সেবা কেন্দ্রের দায়িত্বে ছিল আল মামাল লজিস্টিক সার্ভিসেস কোম্পানি। ২০২৬ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের সমাপ্তির পর বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন দায়িত্ব পেয়েছে রাগিদম ট্রেডিং কোম্পানি।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোফাজ্জল হোসাইন স্বপন। তিনি রিয়াদপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।

নতুন প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সেবা কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রবাসীদের প্রয়োজনীয় কনস্যুলার ও অন্যান্য সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রবাসী বাংলাদেশিদের কাছে এসব সেবা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নতুন ব্যবস্থাপনায় সেবার মান, স্বচ্ছতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button