বিকৃত যৌনতার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে আমেরিকায় বাংলাদেশি গ্রেপ্তার
প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ভিডিও ধারণের অভিযোগ

প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামে এক বাংলাদেশি শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভান্ডার ‘টাম্পাবাস্ট’-এ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ‘আমেরিকাস টপ মাগশট’ ওয়েবসাইটেও তাঁর ছবি, অভিযোগ ও গ্রেপ্তারের তথ্য রয়েছে।
গ্রেপ্তার রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
জানা গেছে, বাতেন ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে পিএইচডি সম্পন্ন করেন। ২০২৩ সালে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা মামলার পরবর্তী অগ্রগতি সম্পর্কে প্রাথমিক তথ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।



