চাকরি

প্রবাস ২৪-এ জেলা-মাল্টিমিডিয়া রিপোর্টার পদে সাক্ষাৎকার ১-৩ ডিসেম্বর

প্রবাস২৪-এর জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার পদে আবেদনকারী প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। এ জন্য আবেদনকারী প্রার্থীদের প্রবাস ২৪-এর প্রধান কার্যালয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সঙ্গে আগামী ২৮ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিসিয়ালভাবে যোগাযোগ করা হবে।

সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রবাস২৪-এর প্রকাশনা প্রতিষ্ঠান প্রবাসী মিডিয়া লিমিটেডের প্রধান কার্যালয়ে। কার্যালয়ের ঠিকানা-

প্রবাসী মিডিয়া লিমিটেড
আল-রাজী কমপ্লেক্স, লেভেল-৪, স্যুট-ডি ৪০৩
১৬৬-১৬৭ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি
পুরানা পল্টন, ঢাকা-১০০০।

সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button