জাতীয়

  • মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির বিচার শুরু হবে কি না, আদেশ আজ

    জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আজ রোববার (১১ অক্টোবর) আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন…

    বিস্তারিত পড়ুন »
  • ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন

    দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের প্রথম নয় দিনে ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে।…

    বিস্তারিত পড়ুন »
  • অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত

    ‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে সংস্থাটির নির্ধারিত দুটি ফ্লাইট চলাচল করবে না। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ। বিমান জানায়, রিয়াদ রুটে তাদের নির্ধারিত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট দুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত…

    বিস্তারিত পড়ুন »
  • প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব থাকতে হবে: অর্থমন্ত্রী

    আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের প্রচলিত পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ডিজিটাল পদ্ধতিতে শেখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান সময়ে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। তাই প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব ও প্রয়োজনীয় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শুক্রবার…

    বিস্তারিত পড়ুন »
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুই ককটেল নিক্ষেপ

    রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেখানে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরে রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় জড়িত দুই…

    বিস্তারিত পড়ুন »
  • শীতের আগমনী বার্তা, যে জেলায় তাপমাত্রা সবচেয়ে কম

    শরৎকাল শেষ হতে এখনো বাকি, শীত আসতে অপেক্ষা করতে হবে আরও প্রায় এক মাস। এর আগেই উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে। ভোরে ঘাসের ওপর জমছে শিশির, চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়। বইছে হিমেল বাতাস। শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতা ও প্রকৃতির পরিবর্তনে শরতের সকালেই…

    বিস্তারিত পড়ুন »
  • তাজমীন হত্যাকাণ্ডে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, তদন্তে নতুন তথ্য

    কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীনকে (১৩) হত্যার ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাজমীনের সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নিতে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল। শখের ফোনটি রক্ষায় চেষ্টা করেছিল কিশোরীটি। শনিবার (১০ অক্টোবর) সকালে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া…

    বিস্তারিত পড়ুন »
  • ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি

    রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ…

    বিস্তারিত পড়ুন »
  • দুর্গাপূজায় অগ্রণী ভূমিকা পালন করবে বিএনপি নেতাকর্মীরা: গয়েশ্বর

    আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পূজা উদ্‌যাপন ঘিরে মানুষের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয়, সে জন্য দলের নেতাকর্মীরা সতর্ক থাকবেন বলেও জানান তিনি। শুক্রবার (৯ অক্টোবর) রাতে সাভার নামাবাজারের পঞ্চবটি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত…

    বিস্তারিত পড়ুন »
  • এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার, দলীয় পদ হারালেন যুবদল নেতা

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনার পর তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা…

    বিস্তারিত পড়ুন »
Back to top button