জাতীয়

  • তাজমিন হত্যার রহস্য উদঘাটন, শনিবার পুলিশের সংবাদ সম্মেলন

    কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমনকে জিজ্ঞাসাবাদ এবং নিহত কিশোরীর মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এসব বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান। পুলিশ জানিয়েছে, তাজমিন হত্যা মামলার…

    বিস্তারিত পড়ুন »
  • আশুলিয়ায় তুলার গোডাউন থেকে আগুন, পুড়ল ১০ গোডাউন

    সাভারের আশুলিয়ায় জুট ও তুলার গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন ছড়িয়ে পড়ায় গোডাউনগুলোর পাশের কয়েকটি বাড়ির কক্ষও পুড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট…

    বিস্তারিত পড়ুন »
  • হিমাগারে আলু রেখে কেজিতে ৫ থেকে ৬ টাকা লোকসান

    ভালো দামে বিক্রির আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন ঠাকুরগাঁওয়ের কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় এখন লোকসান গুনতে হচ্ছে তাঁদের। হিমাগার ভাড়া, পরিবহনসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর পেছনে ব্যয় হচ্ছে ১৯ থেকে ২০ টাকা। অথচ বাজারে সেই আলু বিক্রি করতে হচ্ছে কেজিপ্রতি ১৪ টাকায়। এতে প্রতি কেজিতে ৫ থেকে ৬ টাকা লোকসান হচ্ছে কৃষক ও…

    বিস্তারিত পড়ুন »
  • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাহদী নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর রাত ৯টা ৩৫ মিনিটে জ্যামাইকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে তাঁকে বিদেশে যেতে দেওয়া হয়নি। মাহদীর দাবি, তিনি সব মামলায় জামিনে থাকলেও তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি।…

    বিস্তারিত পড়ুন »
  • রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের উদ্যোগ

    চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন ব্যবসায়ীরা। ডাল, চাল, ছোলা, গম, সয়াবিন ও পাম তেল এবং চিনিসহ প্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া সরকার ও ব্যবসায়ীদের মধ্যে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা করে বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হবে।…

    বিস্তারিত পড়ুন »
  • আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

    দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায়…

    বিস্তারিত পড়ুন »
  • সাশ্রয়ী ফিচার ফোন উৎপাদন করবে বাংলাদেশ, ১২ মাসে নিজস্ব এআই

    দেশে শিগগিরই উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন ফিচার ফোন সাশ্রয়ী মূল্যে উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি আরও জানিয়েছেন, আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশের নিজস্ব সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা থাকবে। এ জন্য প্রয়োজনীয় কম্পিউটিং চিপ ও মেমোরি ব্লক ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘এআই অ্যান্ড…

    বিস্তারিত পড়ুন »
  • ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারের দায়িত্বে রদবদল

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে মো. আবুল বাশার তালুকদারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মোহাম্মদ ওসমান গনিকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল…

    বিস্তারিত পড়ুন »
  • আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, প্রধানমন্ত্রীর কাছে আবরারের মা

    আর কোনো মায়ের সন্তান যেন এভাবে হত্যার শিকার না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। তিনি বলেছেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরাই কোনো না কোনো মায়ের সন্তান। তাই কোনো ক্যাম্পাসে যেন আগের মতো সহিংস পরিবেশ ফিরে না আসে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রোকেয়া খাতুন বলেন, ‘প্রত্যেক ক্যাম্পাসের ছেলেমেয়েই আমার মতো…

    বিস্তারিত পড়ুন »
  • রংপুরে একই পরিবারের চার খুন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

    রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর সঙ্গে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের নমুনার মিল পাওয়া গেছে। পরীক্ষায় খেজুর, শসা ও সিগারেটসহ বিভিন্ন আলামতে তাঁদের ডিএনএ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ…

    বিস্তারিত পড়ুন »
Back to top button