জাতীয়

  • প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ

    দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রতিটি শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে নতুন বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষায় নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচিতে খাবারের মান ও পুষ্টি নিশ্চিত করার তাগিদও দিয়েছে…

    বিস্তারিত পড়ুন »
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশ

    রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ কার্যকরের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য নতুন বেতন স্কেলের গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বশাসিত (পাবলিক বডিজ)…

    বিস্তারিত পড়ুন »
  • মুক্তিযোদ্ধা তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে: মন্ত্রী

    মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা অ-মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে তালিকা যাচাই-বাছাই করা হবে। পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় রাখার বিষয়টিও নিশ্চিত করা হবে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা এবং বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে আয়োজিত মতবিনিময়…

    বিস্তারিত পড়ুন »
  • ১৭ অক্টোবরের ছুটি বাতিল, খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের ছুটি থাকলেও ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে। একই সঙ্গে ওই দিন বেসরকারি অফিসসহ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও খোলা থাকবে। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর,…

    বিস্তারিত পড়ুন »
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০

    দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন। এর মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের…

    বিস্তারিত পড়ুন »
  • রামপালে ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজসহ ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প

    নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিদ্যুৎ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পটিতে আট ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধা যুক্ত করা হবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে স্টোরেজ ব্যবস্থা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল প্রকল্প প্রস্তাবে ব্যাটারি সংরক্ষণের এ ব্যবস্থা ছিল না। তখন উৎপাদিত…

    বিস্তারিত পড়ুন »
  • সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

    ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে এ রিট করা হয়। বুধবার (৭ অক্টোবর) সংগঠনটির নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিট আবেদনটি করেন। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং মাউশির উপসচিবকে বিবাদী করা হয়েছে।…

    বিস্তারিত পড়ুন »
  • নয়াপল্টনে এসির কম্প্রেসর বিস্ফোরণে যুবকের মৃত্যু

    রাজধানীর নয়াপল্টনে একটি দোকানে এসি মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই অনিক বর্মন জানান, জীবন পেশায় এসি মেকানিক ছিলেন। তিনি নয়াপল্টনের ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামের একটি দোকানে কাজ করতেন। সকালে দোকানে এসি…

    বিস্তারিত পড়ুন »
  • ঢাকার আদালত থেকে আবারও পালাল আসামি শরিফুল ইসলাম

    আবারও আদালত থেকে পালিয়েছেন শরিফুল ইসলাম নামের এক আসামি। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে তাঁকে হাজতখানায় নেওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। এর আগে ২০২৫ সালের জুনেও আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে আঘাত করে পালিয়েছিলেন শরিফুল। আদালত সূত্রে জানা যায়, আগেরবার পালানোর ঘটনায় করা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার শরিফুলকে কারাগার থেকে আদালতে হাজির করা…

    বিস্তারিত পড়ুন »
  • ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেপ্তার ২

    ইতালিতে পাঠানোর কথা বলে এক যুবকের কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁকে লিবিয়ায় পাচারের অভিযোগ উঠেছে একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে। লিবিয়ায় নেওয়ার পর ওই যুবককে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন এবং মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পের সিভিল এভিয়েশন ওয়েলফেয়ার মার্কেটের…

    বিস্তারিত পড়ুন »
Back to top button