জাতীয়
-

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগে আর আইনি বাধা নেই
এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকছে না। এসব পদে সাড়ে ১৩ হাজারের বেশি নিয়োগসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু…
বিস্তারিত পড়ুন » -

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে যুক্ত করার পাশাপাশি ওই আন্দোলনের বীর রাজনৈতিক ও সাধারণ অংশগ্রহণকারীদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সংবিধানে ফিরছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বাধ্যতামূলক গণভোটের বিধান। মঙ্গলবার (৬ অক্টোবর) সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন…
বিস্তারিত পড়ুন » -

ফ্যামিলি কার্ডে আরও সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে বের হতে পারে: বিশ্বব্যাংক
সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর লক্ষ্য নির্ধারণ আরও কার্যকর করার পাশাপাশি একাধিক খাদ্য ভর্তুকি একত্রিত করে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা গেলে বাংলাদেশে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, সীমিত সরকারি সম্পদের সর্বোচ্চ সুফল পেতে সামাজিক নিরাপত্তার সুবিধা প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।…
বিস্তারিত পড়ুন » -

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ২৮১
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০৭ জন। নতুন ১০ জনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ হাজার ৩৫৬…
বিস্তারিত পড়ুন » -

নাসিম পুত্র জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয়ের বিরুদ্ধে ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, তানভির…
বিস্তারিত পড়ুন » -

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৬৮টি পূজা মণ্ডপকে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুদানের অর্থ হস্তান্তর করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো.…
বিস্তারিত পড়ুন » -

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন কামারুম মুনিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কামারুম মুনিরা ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে…
বিস্তারিত পড়ুন » -

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহী বাংলাদেশ-ইন্দোনেশিয়া
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। এ লক্ষ্যে আগামী পাঁচ থেকে ১০ বছরে অগ্রাধিকারভিত্তিক যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আনিস মাত্তা। বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, স্বাস্থ্য,…
বিস্তারিত পড়ুন » -

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার বঙ্গভবনে প্রতিষ্ঠানটির সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে কেয়ার বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা জানান, দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার, তৈরি পোশাক খাতে নারীদের প্রশিক্ষণ এবং এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ…
বিস্তারিত পড়ুন » -

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের
জ্বালানি খাতের সংকট, আর্থিক খাতের দুর্বলতা, অভ্যন্তরীণ রাজস্ব আহরণে ঘাটতি এবং দীর্ঘদিনের কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২৩ সাল থেকে ধীর হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে প্রবৃদ্ধি পুনরুদ্ধারে আর্থিক, জ্বালানি ও রাজস্ব খাতে দ্রুত ও গভীর সংস্কারের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে…
বিস্তারিত পড়ুন »









