জাতীয়

  • প্রকৃতি ও প্রাণীর প্রতি সদয় হয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

    বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতি ও প্রকৃতির সৃষ্ট সবকিছুর প্রতিও মানুষকে সদয় হতে হবে। মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় শিশু-কিশোরদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বড় হয়ে শিশুদের নিজেদের আশপাশের প্রকৃতির যত্ন নিতে হবে। বাড়ি, স্কুল…

    বিস্তারিত পড়ুন »
  • ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর টোকিও সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সরকারি এ সফর চলবে ২৬ থেকে ২৯ অক্টোবর। মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক…

    বিস্তারিত পড়ুন »
  • ভারতের সঙ্গে সংলাপের মাধ্যমে সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাতে চাই: হুমায়ুন কবির

    ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে সমাধান করতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা করে সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছানোর প্রত্যাশার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের একটি অধিবেশনে বক্তব্য দেন হুমায়ুন কবির। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে…

    বিস্তারিত পড়ুন »
  • শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস…

    বিস্তারিত পড়ুন »
  • ছয় বিভাগে বৃষ্টির আভাস

    দেশের ছয় বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা…

    বিস্তারিত পড়ুন »
  • শাহজালালে তিন যাত্রীর ব্যাগ থেকে ৩২ লাখ টাকার পণ্য জব্দ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে…

    বিস্তারিত পড়ুন »
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

    বায়ুদূষণের দিক থেকে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা। মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তালিকায় ২৩৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী। এই মাত্রার বায়ুকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইকিউ এয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তাৎক্ষণিক বায়ুমান সূচকে এ তথ্য দেখা যায়। তালিকায় ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৯১ স্কোর…

    বিস্তারিত পড়ুন »
  • দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা খোলা থাকবে মার্কেট

    আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলার সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত…

    বিস্তারিত পড়ুন »
  • ১২ মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নাঈমুজ্জামানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা মামলা রয়েছে। এ ছাড়া বিএনপির কার্যালয় ভাঙচুর…

    বিস্তারিত পড়ুন »
  • দুর্গাপূজার ছুটি, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

    আসন্ন দুর্গাপূজায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। তবে এই ছুটি নিশ্চিত করতে ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস-আদালত খোলা থাকবে। ওই দিন নিয়মিত কর্মদিবস হিসেবে অফিস করতে হবে কর্মকর্তা-কর্মচারীদের। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়।…

    বিস্তারিত পড়ুন »
Back to top button