আন্তর্জাতিক

রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি সৌদি আরবে

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ পরিস্থিতিতে নগরজুড়ে সাধারণ মানুষের নিরাপত্তায় জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ২০ অক্টোবর, রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতি বিদ্রোহীরা। তবে সেটি আঘাত হানার আগেই মাঝআকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

এর আগে রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে নাগরিকদের মুঠোফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। একই সঙ্গে সবাইকে নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দারা রিয়াদে বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button