আন্তর্জাতিক

দুবাইয়ে গাড়িমুক্ত শেখ জায়েদ রোডে লাখো মানুষের দৌড়, জমজমাট দুবাই রান ২০২৬

১৪ লেনের মহাসড়কজুড়ে দৌড়বিদদের ঢল, আকাশে অ্যারোবেটিক প্রদর্শনী

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। গাড়ির হর্ন নেই, যানজট নেই, নেই চিরচেনা ব্যস্ততা। শেখ জায়েদ রোডের ১৪ লেনের বিশাল মহাসড়ক দখল করে নিয়েছেন হাজার হাজার দৌড়বিদ। সবার পরনে সবুজ টি-শার্ট, পায়ে স্পোর্টস জুতা, মুখে উচ্ছ্বাস আর হাসি।

আজ রোববার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকেই ‘দুবাই রান ২০২৬’-এ অংশ নিতে সড়কে জড়ো হতে শুরু করেন দৌড়বিদরা। সকাল সাড়ে ৬টায় প্রথম ধাপের দৌড় শুরু হতেই মুহূর্তে শেখ জায়েদ রোড পরিণত হয় বিশাল এক রানিং ট্র্যাকে।

এবারের আয়োজনে ছিল ৫ ও ১০ কিলোমিটারের দুটি রুট। উভয় রুটের শুরু ছিল মিউজিয়াম অব দ্য ফিউচারের কাছ থেকে।

৫ কিলোমিটারের রুটটি ছিল পরিবার, নতুন দৌড়বিদ ও হাঁটতে আগ্রহীদের জন্য। এই পথের শেষ ছিল দুবাই মলের কাছে শেখ মোহাম্মদ বিন রাশিদ বুলেভার্ডে। বুর্জ খলিফা ও দুবাই অপেরার পাশ দিয়ে দৌড়ে যান অংশগ্রহণকারীরা।

অন্যদিকে, ১০ কিলোমিটারের রুটটি ছিল অভিজ্ঞ দৌড়বিদদের জন্য। দুবাই ক্যানাল ব্রিজ পার হয়ে শেখ জায়েদ রোড ধরে ঘুরে ডিআইএফসি গেট বিল্ডিংয়ের কাছে শেষ হয় এই পথ।

এটি কোনো প্রতিযোগিতামূলক দৌড় ছিল না। যে যার মতো দৌড়েছেন, জগিং করেছেন কিংবা হেঁটেছেন। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে অংশ নিয়েছেন অনেকে। শিশুদের নিয়েও এসেছেন অভিভাবকরা।

দৌড়ের পাশাপাশি আকাশেও ছিল বিশেষ আকর্ষণ। সংযুক্ত আরব আমিরাতের আল ফুরসান অ্যারোবেটিক টিম মনোমুগ্ধকর উড়োজাহাজ প্রদর্শনী উপহার দেয়। প্যারামোটর থেকে সবুজ ও নীল ধোঁয়া ছড়িয়ে আকাশেও ছড়িয়ে দেওয়া হয় আয়োজনের উৎসবের রং। সড়কে দৌড়ানোর পাশাপাশি অনেক অংশগ্রহণকারীকে আকাশের এই প্রদর্শনী উপভোগ করতে দেখা যায়।

২০১৯ সালে শুরু হয় দুবাই রান। প্রথম আসরে অংশ নিয়েছিলেন প্রায় ।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button