চাকরি

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি,আবেদন শুরু আজ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। দেশটির একটি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাঁদের নিয়োগ দেওয়া হবে।

বোয়েসেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ প্রতিষ্ঠানে এসব কর্মী নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে মূল বেতন হিসেবে পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির চুক্তির মেয়াদ ৩ বছর। কর্মীদের সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করতে হবে। পাশাপাশি ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration

প্রাথমিক বাছাইয়ে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব ধাপ শেষে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করবে।

আরও পড়ুনঃ দেশে আসতে কি পরিমাণ বিদেশি মুদ্রা আনতে পারবেন

বোয়েসেল জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের কোনো ধরনের অভিবাসন ব্যয় বহন করতে হবে না। নিয়োগের কোনো পর্যায়েই অর্থ লেনদেনের প্রয়োজন নেই। তাই প্রতারণা এড়াতে প্রার্থীদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে সরকারি এই প্রতিষ্ঠান।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button