জাতীয়প্রবাস

ছয় দিনে রেমিট্যান্স এলো ৭ হাজার ৭৪৯ কোটি টাকা

চলতি বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এক দিনেই দেশে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯২২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ৮১৩ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন।

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button