জাতীয়

৩৪ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা!

শুধু মালদ্বীপে সব ধরনের বাংলাদেশি পাসপোর্টধারীর ভিসামুক্ত প্রবেশের সুযোগ

বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। তবে এসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ সাধারণ পাসপোর্টধারীদের জন্য নয়। মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পান। ব্যতিক্রম শুধু মালদ্বীপ, যেখানে সব ধরনের বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতির চুক্তি রয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা থেকে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের সঙ্গে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। অর্থাৎ, এ দুটি দেশে অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন না।

অন্যদিকে, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। তবে দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।

সংশ্লিষ্ট তালিকার তথ্য অনুযায়ী, ভিসা অব্যাহতির সুবিধা পাসপোর্টের ধরন ও ভ্রমণের উদ্দেশ্যের ওপর নির্ভরশীল। তাই বিদেশ ভ্রমণের আগে সাধারণ পাসপোর্টধারীদের সংশ্লিষ্ট দেশের ভিসানীতি ও প্রবেশসংক্রান্ত শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button