জাতীয়

স্ত্রীকে নিতে এসে বিমানবন্দরে অজ্ঞান ৭৫ বছরের আনোয়ার

নিজস্ব প্রতিবেদক

ওমরাহ পালন শেষে দেশে ফেরা স্ত্রীকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন ৭৫ বছর বয়সী আনোয়ার চৌধুরী। তবে স্ত্রীকে বরণ করার আগেই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আজ রবিবার ( ২৯ নভেম্বর ) চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা আনোয়ার চৌধুরী বিমানবন্দরে স্ত্রী মমতাজের ফেরার অপেক্ষা করছিলেন। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি।

তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে দায়িত্বরত চিকিৎসক, আনসার, এপিবিএন ও বিমানবাহিনীর সদস্যরা এগিয়ে আসেন। তাঁকে দ্রুত ভেতরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, হৃদযন্ত্রের সমস্যার কারণে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি।

জরুরি মুহূর্তে চিকিৎসক ও নিরাপত্তাকর্মীদের দ্রুত সহায়তাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্বজনরা।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button