আন্তর্জাতিক

ইরানে এক ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়াল!

খাদ্যপণ্যের দাম এক বছরে বেড়েছে ১১২ শতাংশ; সোনা ও ডলার কিনছেন ইরানিরা

যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। দেশটির মুদ্রা রিয়ালের দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে খোলাবাজারে প্রতি ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়ালে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ নভেম্বর) প্রতি ডলার বিক্রি হয়েছে প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে। এর আগের দিন দাম ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে খাদ্য ও পানীয়ের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ১১২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে।

এ পরিস্থিতিতে সঞ্চয়ের অর্থের মূল্য ধরে রাখতে অনেক ইরানি ডলার ও সোনা কিনছেন। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দাবি করেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ আমদানির জন্য আগামী কয়েক মাসের বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত মজুত রয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button