অন্য খবর

কম্পিউটারে টানা কাজ করলে ঘাড়-পিঠে ব্যথা, কী করবেন?

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয়জনিত কারণে ঘাড় ও পিঠে তীব্র ব্যথা হতে পারে। তবে এখন কম বয়সীদের মধ্যেও এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে। দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করা এবং ল্যাপটপ ব্যবহারের সময় সঠিক ভঙ্গি বজায় না রাখাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের মতে, মাথাকে সঠিক অবস্থানে ধরে রাখা এবং মাথা ঘোরাতে সাহায্য করা ঘাড়ের অন্যতম কাজ। ঘণ্টার পর ঘণ্টা ভুল ভঙ্গিতে ঘাড় এক অবস্থানে রেখে বসে থাকলে ঘাড়, কাঁধ ও মাথায় ব্যথা হতে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ঘাড় ও মেরুদণ্ডের স্বাভাবিক গঠনেও প্রভাব পড়তে পারে।

ঘাড়-পিঠের ব্যথা প্রতিরোধে করণীয়

পর্দা সঠিক উচ্চতায় রাখুন: কম্পিউটার বা ল্যাপটপের পর্দা চোখের সমান উচ্চতায় রাখুন। এতে কাজ করার সময় ঘাড় নিচু করে রাখতে হবে না।

বসার ভঙ্গি ঠিক রাখুন: পিঠ ও মেরুদণ্ড সোজা রেখে আরামদায়কভাবে বসুন। পা মেঝেতে সমতলভাবে রাখুন, যাতে শরীরের ওপর অপ্রয়োজনীয় চাপ না পড়ে।

নিয়মিত বিরতি নিন: একটানা দীর্ঘক্ষণ বসে কাজ না করে প্রতি ৪০ থেকে ৪৫ মিনিট পর উঠে দাঁড়ান। এক থেকে দুই মিনিট হাঁটাচলা করুন। পাশাপাশি ঘাড় ধীরে ডানে-বাঁয়ে ঘুরিয়ে হালকা ব্যায়াম করতে পারেন। এতে দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকার চাপ কমাতে সাহায্য করবে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

ঘাড় বা পিঠের ব্যথা নিয়মিত হতে থাকলে, ঘাড় ঘোরাতে অসুবিধা হলে কিংবা ব্যথার সঙ্গে ঘাড় ও কাঁধে অসাড়তা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button