অন্য খবর
মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়।
জানা গেছে, দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক লক্ষ্য করে তিনটি ককটেল ছোড়ে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। পরে তাঁরা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও তাঁদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।



