প্রবাস

ক্রোয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি প্রবাসী সিরাজুলের

মাইনুল রাসেল, প্রবাস২৪

ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার ( ০৭ নভেম্বর ) সন্ধ্যায় রাজধানীর ফ্রুদেওভা স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুলের বাড়ি নোয়াখালী জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল খাবার সরবরাহের কাজে যাচ্ছিলেন। পথে ফ্রুদেওভা স্ট্রিটে পৌঁছালে দুটি প্রাইভেট কারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এ সময় সাদা রঙের পিউজো এসইউভি ও ধূসর রঙের আরেকটি গাড়ির মাঝখানে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মী, পুলিশ ও জরুরি চিকিৎসাসেবা দল। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর তদন্তের স্বার্থে জাগরেব পুলিশ ফ্রুদেওভা স্ট্রিটের উভয় পাশের যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখে।

এদিকে নিহত সিরাজুলের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে ক্রোয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সিরাজুলের এমন আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button