জাতীয়

সৌদিতে ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত ৬ বাংলাদেশির দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত এবং ৬ জন আহত হওয়ার খবর তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শোকবার্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকবার্তায় তারেক রহমান নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, সেই কামনাও করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ সৌদিতে অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি খোরশেদের!

প্রধানমন্ত্রী আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার তাদের পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া অব্যাহত থাকবে।

প্রবাসে কর্মরত বাংলাদেশিদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button