প্রবাসসৌদি আরব

সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেপ্তার

পূর্ব সৌদিতে পুলিশের অভিযানে ছয় প্রবাসী নারী গ্রেপ্তার

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার নারীরা কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ছয় নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

তবে গ্রেপ্তার নারীদের পরিচয়, জাতীয়তা, অভিযোগের বিস্তারিত কিংবা সম্ভাব্য শাস্তি সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button