জাতীয়

বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে: বিমানমন্ত্রী

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সেবা নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার ৫ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্বশীল থাকতে হবে।

বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি। অন্যদিকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করার আশ্বাসও দেন মন্ত্রী।

তিনি বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করার বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর নির্ভর করে। এ কারণে দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button