আন্তর্জাতিক
-

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ৫ অক্টোবর নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসের উদ্দেশে একটি নিয়মিত মিশনে ছিল বিমানটি। স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটির সঙ্গে…
বিস্তারিত পড়ুন » -

হুতিদের হটিয়ে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান জোরদার করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারি বাহিনী। এরই মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা পুনর্দখলের দাবি করেছে তারা। একই সঙ্গে বাব আল-মান্দেব প্রণালীর কাছে হুতিদের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিতে বড় ধরনের অভিযান শুরু করেছে সরকারি বাহিনী। ইয়েমেনে এই সামরিক উত্তেজনার মধ্যেই সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সামরিক সহযোগিতার ঘোষণা দিয়েছে তুরস্ক ও পাকিস্তান। মক্কা প্রতিরক্ষা চুক্তির…
বিস্তারিত পড়ুন » -

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭ হাজারের বেশি
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে চলমান অভিযানে এ বছর এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ১০ হাজারের বেশি অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) ও অভিবাসন বিভাগ (জেআইএম) যৌথভাবে এসব অভিযান পরিচালনা করছে। শনিবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি…
বিস্তারিত পড়ুন » -

হুতিদের ঠেকাতে ইয়েমেনে 8 উড়োজাহাজ অস্ত্র পাঠালো পাকিস্তান
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে সহায়তা করতে চারটি পণ্যবাহী উড়োজাহাজে করে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে এসব অস্ত্র ইয়েমেনের বন্দরনগরী এডেনে পৌঁছায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের পাঠানো অস্ত্রের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন ও ড্রোন প্রতিরোধী সরঞ্জাম। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে…
বিস্তারিত পড়ুন » -

রিয়াদের কাছে তেল শোধনাগারে আগুন, হামলার দাবি হুতিদের
সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণাঞ্চলের একটি জ্বালানি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিরা। শনিবার এ হামলার দাবি করা হয়। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র এ গোষ্ঠী বলেছে, সৌদি আরামকোর অন্যতম প্রধান ওই অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে রিয়াদের দক্ষিণাঞ্চলের ওই তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ধোঁয়ার বড় কুণ্ডুলি উঠতে…
বিস্তারিত পড়ুন » -

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়ছে জি-৭
জরুরি মজুত থেকে আগামী চার মাসে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭। জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে জি-৭ নেতাদের এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে চার মাসে ১০ কোটি ব্যারেল জ্বালানি…
বিস্তারিত পড়ুন » -

মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলার দাবি সৌদির, অস্বীকার হুতিদের
পবিত্র মসজিদে নববির বিদ্যুৎ সরবরাহকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার মদিনায় ওই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি জোট জানায়, হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার অচল হয়ে গেছে। তবে এতে মদিনার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি। হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা ও তদন্তের পর হুতিদের সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে জোটটি।…
বিস্তারিত পড়ুন »






