জাতীয়

দুই দফা বাড়ার পর কমল সোনার দাম

টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও।

শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১২৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি সোনার দাম পড়ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। নতুন দর কার্যকর হওয়ায় এক দিনের ব্যবধানে এই মানের সোনার দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা।

একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৫৭৫ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button