জাতীয়

কারামুক্ত হয়ে জামায়াত আমিরের বাসায় আখতারুজ্জামান

জামিনে কারামুক্ত হওয়ার পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে বের হওয়ার পর প্রথমেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

পরে কারামুক্ত আখতারুজ্জামান সরাসরি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে যান। সেখানে দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।

এর আগে বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় গত ২ অক্টোবর ঢাকা সেনানিবাসের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

গত ১ নভেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। পরদিন ২ নভেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন। আদালতের আদেশের পর মঙ্গলবার সকালে কারামুক্ত হন তিনি।

আখতারুজ্জামানের কারামুক্তির পরপরই জামায়াত আমিরের সঙ্গে তার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button