জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি মালিকের কারাদণ্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে তাঁর পরিচালিত প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। অভিযানের সময় মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্টও জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত পল্টন টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তিকে কারাদণ্ড দেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। তবে অভিযানের সময় প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি তিনি।

এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্নভাবে প্রতারণার অভিযোগও পাওয়া যায়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

মালয়েশিয়া চাকরির খবর, ১৪ পাসপোর্ট জব্দ, প্রতারকের ১৫ দিনের জেল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়া, Malaysia News Today, Malaysia Visa Update, Malaysia Job News, BMET News, Probashi News, Bangladesh Expat News
Malaysia Visa

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

মালয়েশিয়া চাকরির খবর, ১৪ পাসপোর্ট জব্দ, প্রতারকের ১৫ দিনের জেল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়া, Malaysia News Today, Malaysia Visa Update, Malaysia Job News, BMET News, Probashi News, Bangladesh Expat News
BMET News

মন্ত্রী আরও বলেন, নিরীহ মানুষকে সর্বস্বান্ত করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারণার শিকার হওয়া থেকে কর্মীদের সতর্ক থাকতে হবে।
বিএমইটি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিবাসন খাতে প্রতারণা বন্ধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button