প্রবাস

প্রবাসীর সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির আবেদনের সময় বাড়ল

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য চলমান অনলাইন আবেদনের সময়সীমা ৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলমান অনলাইন আবেদন কার্যক্রমে আগামী ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চলমান অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়ে ৬ ডিসেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাবৃত্তির আবেদনসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। দেশের ভেতর থেকে ১৬১৩৫ নম্বরে (টোল ফ্রি) এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রবাসী কল্যাণ কেন্দ্রেও যোগাযোগের অনুরোধ জানিয়েছে বোর্ড।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button