-
জাতীয়

মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা, খালাস চেয়ে ইনুর আপিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ। এর আগে একই মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

ইরানে নতুন হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা ট্রাম্প-নেতানিয়াহুর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনটিতে দুই মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরও কয়েকটি সূত্রের বরাত দেওয়া হয়েছে। এতে বলা হয়, ইরানে নতুন…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর ছেলে তানভীর আহমেদ রবিন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন।
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় গত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা চেয়েছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সময়ে বাতিল হওয়া অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও পদবিসহ এসব তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন, পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। রাকিবুল হাসান জানান, সচিবালয়ের ৬ নম্বর ভবনের…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

মোদি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন এল মুরুগান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ফিরে কাজ করতে চান তিনি। মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে,…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পেতে আলোচনা
বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা ও পরবর্তী কার্যক্রম শেষ করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

১২ দিনে প্রবাসী আয় ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

ঘোষণা দিয়ে ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলা
হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১৩ অক্টোবর) সানার একটি তেল স্থাপনা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। এর প্রায় এক ঘণ্টা পর সেখানে হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিক সানায় বিস্ফোরণের শব্দ শোনার তথ্য নিশ্চিত করেছেন। ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, রাজধানী সানার…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দেশটির সরকারকে অনুরোধ জানাবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা দুঃখজনক।…
বিস্তারিত পড়ুন »









