• আন্তর্জাতিক

    রিয়াদের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ

    সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ শব্দ শোনা যায়। তবে এটি ক্ষেপণাস্ত্র হামলার কারণে, নাকি হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার ফলে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। এর আগে গতকাল রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ওই হামলায় ১২ জন নিহত হন। আহত…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সেখান থেকে চলে গিয়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম

    রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (১১ অক্টোবর) প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রায়ও বড় কোনো পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর বা…

    বিস্তারিত পড়ুন »
  • আন্তর্জাতিক

    দিল্লিতে আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, হেফাজতে অভিজিৎ ও ধ্রুবসহ ৪

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের জেরে রাজধানী দিল্লিতে আটক তিন হাজার বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনো পুলিশ হেফাজতে রয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ইউটিউবার ধ্রুব রাঠী এবং দলের আরও দুই নেতা। ভোটার তালিকা সংশোধন নিয়ে কারচুপির অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি।…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

    ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’ প্রতিপাদ্য সামনে রেখে আজ রোববার (১১ অক্টোবর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কন্যাশিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে সভা, সেমিনারসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

    রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। আজ রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের…

    বিস্তারিত পড়ুন »
  • আন্তর্জাতিক

    রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্য জানিয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিমানবন্দরটিতে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের দুজন নাগরিকও রয়েছেন। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক বিমান…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির বিচার শুরু হবে কি না, আদেশ আজ

    জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আজ রোববার (১১ অক্টোবর) আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন…

    বিস্তারিত পড়ুন »
  • আন্তর্জাতিক

    রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। গতকাল শনিবার (১০ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি। এর কয়েক দিন আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল। সৌদি বেসামরিক বিমান…

    বিস্তারিত পড়ুন »
  • আন্তর্জাতিক

    রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

    ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ হতে পারে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস…

    বিস্তারিত পড়ুন »
Back to top button