জাতীয়

  • নাটোরে উদ্ধার সেই জার্মান পর্যটকের ল্যাপটপ, এখনো মেলেনি ক্যামেরা

    নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ব্যাগ চুরির পাঁচ দিন পর তাঁর ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তর কুমার শাহা নামের এক শিক্ষার্থী ও তাঁর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো উদ্ধার করা যায়নি পর্যটকের চুরি হওয়া ক্যামেরা। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি…

    বিস্তারিত পড়ুন »
  • দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল

    আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে পাঁচটি ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। এ ছাড়া বাড়তি কোচ সংযোজন, ট্রেন চলাচলের সময়সূচি ঠিক রাখা এবং রেলপথের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে…

    বিস্তারিত পড়ুন »
  • বিমসটেকের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

    ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কে টানাপোড়েনের মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ১২ অক্টোবর ভারতের রাজধানী…

    বিস্তারিত পড়ুন »
  • সপ্তাহব্যাপী গণসংযোগসহ নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির

    আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। এ ছাড়া ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। রোববার (১১ অক্টোবর) এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম…

    বিস্তারিত পড়ুন »
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত…

    বিস্তারিত পড়ুন »
  • রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি। রোববার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের পরিচয় জানানো হয়। মন্ত্রণালয় জানায়, গতকাল শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একটি ক্ষেপণাস্ত্র…

    বিস্তারিত পড়ুন »
  • সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সেখান থেকে চলে গিয়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক…

    বিস্তারিত পড়ুন »
  • ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম

    রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (১১ অক্টোবর) প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রায়ও বড় কোনো পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর বা…

    বিস্তারিত পড়ুন »
  • আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

    ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’ প্রতিপাদ্য সামনে রেখে আজ রোববার (১১ অক্টোবর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কন্যাশিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে সভা, সেমিনারসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক…

    বিস্তারিত পড়ুন »
  • রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

    রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। আজ রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের…

    বিস্তারিত পড়ুন »
Back to top button