জাতীয়
-

অক্টোবরের প্রথম সাত দিনে ডেঙ্গুতে ৪৯ মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। অক্টোবরের প্রথম সাত দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচজন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯৪…
বিস্তারিত পড়ুন » -

ভারতের সঙ্গে পানির হিস্যায় বাংলাদেশ একচুলও ছাড় দেবে না: নাহিদ
ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। নতুন চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, পানির হিস্যায় বাংলাদেশ একচুলও ছাড় দেবে না। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি…
বিস্তারিত পড়ুন » -

পূজার আগে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা
শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী শনিবার (১০ অক্টোবর)। এরই মধ্যে আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় ইলিশ মাছ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। তবে এখনও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়নি। আগের বছরগুলোতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরুর আগেই দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। ২০১৯…
বিস্তারিত পড়ুন » -

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রাখতে মোট ৩৩০ কোটি ডলারের বৈদেশিক ঋণ নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। ঋণগুলোর শর্ত তুলনামূলক কঠিন হওয়ায় এগুলোকে অনমনীয় ঋণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনমনীয় ঋণ সম্পর্কিত স্থায়ী কমিটির (এসসিএনসিএল) সভায় এসব ঋণ অনুমোদন…
বিস্তারিত পড়ুন » -

নয়াদিল্লিতে আজ বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক
বাণিজ্য বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া দুই দিনের এ বৈঠক শেষ হবে আগামীকাল শুক্রবার। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। এর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দর-সংক্রান্ত বিষয় বিশেষ গুরুত্ব পাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব…
বিস্তারিত পড়ুন » -

২২ দিনের নিষেধাজ্ঞা, ইলিশ না পেয়ে দুশ্চিন্তায় চাঁদপুরের জেলেরা
চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরে জীবিকা নির্বাহ করেন হাজারো জেলে পরিবারের সদস্যরা। নদীতে মাছ ধরা তাঁদের পেশা, আবার অনেকের কাছে এটি প্রজন্মের অভ্যাসও। তবে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় এরই মধ্যে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এর মধ্যে ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। চাঁদপুর সদরের পুরানবাজার রনাগোয়াল এলাকার মেঘনা পাড়ের জেলে লিটন বলেন,…
বিস্তারিত পড়ুন » -

লিটারে লাভ মাত্র ১ টাকা, সয়াবিন তেল রাখছেন না খুচরা বিক্রেতারা
ঢাকার খুচরা বাজারে চাহিদা অনুযায়ী এক, দুই ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কোথাও তেল মিললেও বিক্রি হচ্ছে বোতলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে। খুচরা বিক্রেতাদের দাবি, লিটারে মাত্র এক টাকা লাভ থাকায় তারা এখন বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে আগ্রহ হারিয়েছেন। বুধবার সেগুনবাগিচা বাজারের কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় অন্তত ছয়টি মুদি দোকান ঘুরে…
বিস্তারিত পড়ুন » -

সাতক্ষীরার চিংড়ি হ্যাচারিতে বসছে ২৫০ কিলোওয়াটের সৌর প্যানেল
সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। নতুন প্রযুক্তির এই প্রকল্প থেকে নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। স্থানীয় বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী প্রতিষ্ঠান ওশান হ্যাচারিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। যৌথভাবে এটি বাস্তবায়ন করবে সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও জেনিক্সগ্রিন বাংলাদেশ। প্রকল্প সংশ্লিষ্টদের হিসাবে, এখান থেকে প্রতি মাসে প্রায়…
বিস্তারিত পড়ুন » -

রাত ১১টা থেকে সকাল ৬টা, সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
নিরাপত্তার স্বার্থে রাতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই নিজের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত…
বিস্তারিত পড়ুন » -

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
ধর্ম, বর্ণ ও পরিচয় যেন কোনো মানুষের অধিকার ও সুযোগ পাওয়ার পথে বাধা না হয়, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব…
বিস্তারিত পড়ুন »









