জাতীয়

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে শুধু আইনি প্রক্রিয়া যথেষ্ট নয়, ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক প্রশ্ন করলে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, শেখ…

    বিস্তারিত পড়ুন »
  • দাম বাড়ল এলপিজির

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে এখন এই সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৮৩৭ টাকা। রোববার (৪ অক্টোবর) বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে। তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের।…

    বিস্তারিত পড়ুন »
  • ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজে গতি বাড়ানোর নির্দেশ

    ঢাকার যানজট কমাতে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজে গতি আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের বাধা দূর করে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তাঁর উপ-প্রেস সচিব হাসান শিপলু…

    বিস্তারিত পড়ুন »
  • প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

    পরিকল্পিত নগর গড়ে তুলতে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল সোমবার বাংলাদেশে বিশ্ব বসতি দিবস পালিত হবে। প্রধানমন্ত্রী বলেন, দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং আবাসনের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে এ বছরের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত…

    বিস্তারিত পড়ুন »
  • ইনুর ১০ বছরের সাজা বাড়াতে এ সপ্তাহেই আপিল করবে প্রসিকিউশন

    জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা আরও বাড়াতে আপিল করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। চলতি সপ্তাহেই এ আপিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে এ সপ্তাহেই আপিল করা হবে। অন্যদিকে ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ জানিয়েছেন, তাঁরাও রায়ের বিরুদ্ধে…

    বিস্তারিত পড়ুন »
  • কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

    কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। মারা যাওয়া ওই কয়েদির নাম মো. সুজন। তাঁর বয়স ৪৬ বছর। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়ই এলাকার সিরাজ মিয়ার ছেলে। রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন। পরে কারারক্ষীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের…

    বিস্তারিত পড়ুন »
  • রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান, জামিন আবেদন নামঞ্জুর

    মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় তাঁর জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড শেষে আজ আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক…

    বিস্তারিত পড়ুন »
  • গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী

    রাজধানীর বিজয় সরণিতে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা চালান পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত বেশ কিছু মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তাঁকে দূর থেকে সালাম দেন তাঁরা। প্রধানমন্ত্রীও নিয়মিত তাঁদের সালাম গ্রহণ করেন। পথে যাতায়াতের সময় এসব মানুষের সঙ্গে নিয়মিত দেখা হওয়ার পাশাপাশি তাঁদের জীবন-জীবিকা ও অসহায়ত্বের বিষয়টিও প্রধানমন্ত্রীর নজরে আসে। শনিবার…

    বিস্তারিত পড়ুন »
  • সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠানসহ ঢাকার চার বারে একযোগে অভিযান

    অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের উৎস, শুল্ক-মূসক ও আয়কর পরিশোধ এবং অননুমোদিত ব্যক্তির কাছে সরবরাহের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকার চারটি বার ও রেস্তোরাঁয় একযোগে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা। শনিবার (৩ অক্টোবর) এনবিআরের সমন্বিত বিশেষ অভিযানের আওতায় এসব প্রতিষ্ঠানে তল্লাশি ও নথিপত্র যাচাই করা হচ্ছে। অভিযানের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল,…

    বিস্তারিত পড়ুন »
  • ট্রাম্পের সঙ্গে তারেক-জুবাইদা, নৈশভোজের ছবি প্রকাশ

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার প্রকাশিত ছবিতে ডোনাল্ড ট্রাম্পের পাশে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতা এবং তাঁদের স্বামী-স্ত্রীদের সম্মানে গত ২২…

    বিস্তারিত পড়ুন »
Back to top button