জাতীয়
-

অবৈধ অভিবাসন কমলে বৈধ অভিবাসনের সুযোগ বাড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অবৈধ অভিবাসন কমানো গেলে ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে বাংলাদেশি শ্রমিক পাঠানোর সুযোগ বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, অবৈধ অভিবাসন বন্ধ করে দক্ষ শ্রমিকদের আরও বেশি সরকারি পর্যায়ে সরকারি পর্যায়ের (জি-টু-জি) ব্যবস্থায় পাঠানো সম্ভব হলে গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে তাঁদের কাজের সুযোগ আরও সহজ হবে। শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব…
বিস্তারিত পড়ুন » -

ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছি : প্রতিমন্ত্রী ইশরাক
মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাননি, গুলিও করেননি। মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই তাঁরা অভিযান চালিয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিভিন্ন মন্তব্যের জবাবে এসব কথা বলেন ইশরাক হোসেন। পোস্টে প্রতিমন্ত্রী জানান, তাঁর হাতে…
বিস্তারিত পড়ুন » -

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার গ্রেপ্তার
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা ছয়টার দিকে সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।…
বিস্তারিত পড়ুন » -

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থ রক্ষা করা গেলে প্রতিটি নাগরিকের স্বার্থও সুরক্ষিত হবে। এভাবেই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও…
বিস্তারিত পড়ুন » -

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদিকে চিঠি
সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে বাংলাদেশি কূটনৈতিক মিশনকে আগে থেকে কিছু জানানো হয়নি। এ ঘটনায় দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও আদালতের রায়ের বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা…
বিস্তারিত পড়ুন » -

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে নিহত পিয়ারুল
রাজবাড়ী সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। নিহত পিয়ারুল ইসলাম সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি…
বিস্তারিত পড়ুন » -

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে নির্মাণাধীন ভবনটির পাশে থাকা সুইমিংপুলে…
বিস্তারিত পড়ুন » -

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজে এগিয়ে আসতে বলেছেন তিনি। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা…
বিস্তারিত পড়ুন » -

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ইনানী গ্রামের পাটুয়ারটেক এলাকায় টুপটাপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এ আগুন লাগে। অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা…
বিস্তারিত পড়ুন » -

নয় মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ, যিনি সালেহ শিবলী নামেও পরিচিত। একই সময়ে বিএনপিকে ঘিরে ১১৮টি এবং বর্তমান সরকারকে নিয়ে ৪৫১টি অপতথ্য ছড়ানোর তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর…
বিস্তারিত পড়ুন »









