জাতীয়
-

বেতন না পেয়ে মহাসড়কে শ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধের একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। আন্দোলনরত…
বিস্তারিত পড়ুন » -

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তাঁর অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে…
বিস্তারিত পড়ুন » -

উত্তরায় টানা তৃতীয় দিন পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালেও তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের টানা…
বিস্তারিত পড়ুন » -

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম…
বিস্তারিত পড়ুন » -

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া দুই কর্মকর্তাই চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৩ মার্চ মো. শহীদুল হাসানকে এক বছরের জন্য চুক্তিতে স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। এর…
বিস্তারিত পড়ুন » -

দুধে ভেজাল মেশালে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শিশুখাদ্য হিসেবে দুধের কোনো বিকল্প নেই। অথচ সেই দুধে ভেজাল মিশিয়ে শিশুদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য এমন ক্ষতিকর কর্মকাণ্ড…
বিস্তারিত পড়ুন » -

ডিম খাওয়া নিয়ে বিরোধ, বৃদ্ধের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য
ফরিদপুরের সালথায় ডিম খাওয়াকে কেন্দ্র করে ছেলের সঙ্গে দুই প্রতিবেশীর মারামারি থামাতে গিয়ে মো. লুৎফার মোল্যা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, মারামারি থামাতে গেলে তাঁকে মারধর করা হয়। তবে পুলিশের ভাষ্য, কোনো আঘাতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে। লুৎফার মোল্যা…
বিস্তারিত পড়ুন » -

সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল হাই মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বুধবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মহিউদ্দিন…
বিস্তারিত পড়ুন » -

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ১,৭০২ জন
৪৫তম বিসিএসে নিয়োগের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রকাশিত গেজেটে ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম রয়েছে। এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর এই বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ হলো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর নিয়োগের গেজেট জারি করা হলো। এর আগে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭…
বিস্তারিত পড়ুন » -

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।
বিস্তারিত পড়ুন »









