জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা খোলা থাকবে মার্কেট

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলার সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান আগের সময়সূচিতে ফিরবে। সেদিন থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button