জাতীয়

শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরে পরপর ককটেল বিস্ফোরণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা উড়ালসেতু থেকে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হননি।

এদিকে, বিমানবন্দর এলাকা ছাড়াও রাজধানীর আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঘটনাগুলো ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button