-
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক জেলায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতের দিকে রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। বুধবার সাউক জেলা শেরিফের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিমান দুর্ঘটনার খবর পায় শেরিফের…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

ইরানের হামলায় হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ
ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। গত বুধবার ডুবে যাওয়া জাহাজ দুটির একটি কনটেইনারবাহী, অন্যটি পণ্যবাহী বড় জাহাজ। সিঙ্গাপুরের সামুদ্রিক কর্তৃপক্ষ ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এ তথ্য জানিয়েছে। ডুবে যাওয়া জাহাজ দুটি হলো জিএফএস প্রাইড ও কেপ দাউ। জিএফএস প্রাইড সিঙ্গাপুরের পতাকাবাহী ছোট আকারের কনটেইনারবাহী জাহাজ। অন্যদিকে কেপ দাউ…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, কারখানায় আগুন লাগার খবর পাওয়ার পরপরই…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতা চাইল ঢাকা
সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। বৈঠকে রিয়াদে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোকও জানান…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে শুরু তিন দিনব্যাপী নিরাপত্তা সপ্তাহ
নিরাপত্তা সংস্কৃতির উন্নয়ন ও এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিমানবন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ
সৌদি আরবের বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় সাম্প্রতিক হুতি হামলার ঘটনায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন নিরীহ মানুষের প্রাণহানির বিষয়টি তুলে ধরে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছেন ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাভেদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) ওআইসিতে সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, বিচারের মুখে ৪৮৮ জন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের দুই বছর পূর্ণ হচ্ছে আজ ১৪ অক্টোবর। ২০২৪ সালের এই দিনে অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। এরপর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি গুম ও খুনের অভিযোগে করা মামলাগুলোর বিচার শুরু হয়। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন ৭০টি মামলায় আসামি হিসেবে রয়েছেন ৪৮৮ জন। এ পর্যন্ত সাতটি মামলার রায় ঘোষণা করেছেন দুই ট্রাইব্যুনাল। এসব মামলায় দণ্ডিত…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

হাসপাতালে চুয়েট ভিসি, সুস্থ হয়ে দ্রুত ক্যাম্পাসে ফেরার পরামর্শ সরকারের
টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, সরকার তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য।…
বিস্তারিত পড়ুন »









