বাণিজ্য

ট্রাম্পের অর্থনৈতিক প্রতিশ্রুতি এখনো অনেক কিছুই অধরা!

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা সফল ট্রাম্প?

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প ভোটারদের কাছে একের পর এক বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আবার হোয়াইট হাউসে ফিরতে পারলে দ্রুত জীবনযাত্রার ব্যয় কমাবেন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবেন।

জো বাইডেনের শাসনামলে কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে অতিষ্ঠ মার্কিন জনগণের কাছে ট্রাম্পের অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলো বেশ সাড়া ফেলেছিল।

দুই বছর পর দেখা যাচ্ছে, তাঁর কিছু প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এর মধ্যে রয়েছে শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী অবস্থান এবং ডিমের দাম কমে আসা। তবে অন্য অনেক প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো প্রত্যাশার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।

অর্থনীতিতে প্রতিশ্রুতি পূরণে এই ঘাটতির প্রতিফলন দেখা যাচ্ছে জনমত জরিপেও। অর্থনীতি নিয়ে পরিচালিত বিভিন্ন জরিপে ট্রাম্পের অবস্থান নেতিবাচক। সব মিলিয়ে তাঁর অর্থনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে ব্যবধান মার্কিন রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: সিএনএন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button