আন্তর্জাতিক

  • হুথিদের হামলার আশঙ্কা, সৌদি আরব ভ্রমণে সতর্কতা

    সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে জাপান সরকার। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকার জন্য ভ্রমণ সতর্কতার মাত্রাও বাড়ানো হয়েছে। ইয়েমেনে চলমান সংঘাতের কারণে সৌদি আরবে আরও হামলার আশঙ্কা থেকে এ সতর্কতা জারি করা হয়েছে। গত বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য চার ধাপের সতর্কতামাত্রা সূচকে অবস্থান…

    বিস্তারিত পড়ুন »
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

    ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। তাদের মধ্যে ৩৫০ জনকে ‘কঠোর ও অমানবিক পরিস্থিতিতে’ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের দমনমূলক পদক্ষেপ নিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। ভয়ভীতি…

    বিস্তারিত পড়ুন »
  • হুথিদের দমনে যুক্তরাষ্ট্রের কাছে তিন দাবি ইয়েমেনের

    ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও কোস্টগার্ডকে প্রশিক্ষণ দেওয়া, গোয়েন্দা তথ্য সরবরাহ এবং হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ইয়েমেনের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দিয়েছে দেশটি। বুধবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আলজুবা। তবে এ সময় তিনি সরাসরি সামরিক সহায়তা চাওয়ার বিষয়ে…

    বিস্তারিত পড়ুন »
  • ডলারের দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ১ শতাংশ

    মার্কিন ডলারের দর কমে আসায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। এর প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর বাজারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ…

    বিস্তারিত পড়ুন »
  • ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে প্রদেশটির বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে, ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং পণ্যবাহী কনটেইনার দিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। পাশাপাশি শহরে সেনা মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার প্রদেশটির বারা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।…

    বিস্তারিত পড়ুন »
  • অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

    বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ওই বিক্ষোভে অংশ নেন ইমরান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ও তাঁর প্রেমিকা লেখা…

    বিস্তারিত পড়ুন »
  • তেল পরিবহনে নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ, বিশ্ববাজারে কমল দাম

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও পরিবহন ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগে বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ৩টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক…

    বিস্তারিত পড়ুন »
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

    যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক জেলায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতের দিকে রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। বুধবার সাউক জেলা শেরিফের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিমান দুর্ঘটনার খবর পায় শেরিফের…

    বিস্তারিত পড়ুন »
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার…

    বিস্তারিত পড়ুন »
  • ইরানে নতুন হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা ট্রাম্প-নেতানিয়াহুর

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনটিতে দুই মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরও কয়েকটি সূত্রের বরাত দেওয়া হয়েছে। এতে বলা হয়, ইরানে নতুন…

    বিস্তারিত পড়ুন »
Back to top button