আন্তর্জাতিক
-

পাকিস্তানে বিদ্যুৎ ও জ্বালানিসংকট তীব্র, ঘাটতি ৪ হাজার মেগাওয়াট
বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় পাকিস্তানে বিদ্যুৎ ও জ্বালানিসংকট আরও তীব্র হয়েছে। দেশটিতে বিদ্যুতের সামগ্রিক ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। এর সঙ্গে গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে কিছু এলাকায় ডিজেলের সংকটও দেখা দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাতে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, কয়েকটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ থাকা এবং জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সংকট আরও বেড়েছে। বিদ্যুৎ ঘাটতি বাড়ায় দেশজুড়ে বিদ্যুৎ…
বিস্তারিত পড়ুন » -

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিশ্বকে সতর্ক করলেন তেল ব্যবসায়ীরা
ইরান যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনর্গঠন এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে যে বিপুল অর্থের প্রয়োজন হবে, তার প্রভাব বিশ্বজুড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যের দুই বড় তেল উৎপাদনকারী দেশের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের মতে, সংঘাতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন, শোধনাগার, গ্যাস স্থাপনা ও তেলবাহী ট্যাংকার পুনর্গঠনে কয়েক হাজার কোটি ডলার ব্যয় হতে পারে। সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের এবং কুয়েত…
বিস্তারিত পড়ুন » -

সৌদির আভা বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার দাবি
সৌদি আরবের আসির প্রদেশের আভা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে আসছে গোষ্ঠীটি। মঙ্গলবার (৬ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আভা বিমানবন্দরে চালানো হামলাটি ছিল “নির্ভুল এবং সরাসরি”। তাঁর দাবি, হামলার কারণে বিমানবন্দরে…
বিস্তারিত পড়ুন » -

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালী পার হওয়ার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ জন নাবিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনই ভারতের নাগরিক। আহত নাবিকদের ওমানের খাসাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে ওমানের উপকূলের কাছে এমটি অন পিস নামের ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেছে,…
বিস্তারিত পড়ুন » -

ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ, সমর্থকদের থামতে বললেন শেহবাজ
ইমরান খানের সমর্থকদের চলমান লং মার্চ বন্ধ করে সরকারের সঙ্গে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে রাজধানী ইসলামাবাদের দিকে এই পদযাত্রা শুরু করেছেন তাঁর সমর্থকেরা। মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের উদ্দেশে শেহবাজ শরিফ বলেন, লং মার্চ ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হলে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে…
বিস্তারিত পড়ুন » -

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ফ্রান্সে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। শিক্ষাখাতে অর্থায়ন কমানোর পরিকল্পনা, শ্রেণিকক্ষে শিক্ষকের সংকটসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। এদিন শত শত স্কুলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। গত দুই সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন দেশটির শিক্ষার্থীরা। তবে মঙ্গলবারের কর্মসূচিতে আগের তুলনায় বড় পরিসরে বিক্ষোভ হয়েছে। বার্তা…
বিস্তারিত পড়ুন » -

জন্মের আগেই শিশুর বুকে অস্ত্রোপচার, সফল চীনা চিকিৎসকেরা
মায়ের গর্ভে থাকা অবস্থাতেই শিশুর বুকে অস্ত্রোপচার করে টিউমার অপসারণে সফল হয়েছেন চীনের চিকিৎসকেরা। শেনজেন ও হংকংয়ের একটি চিকিৎসক দল এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন করেছে। চিকিৎসকদের দাবি, ভবিষ্যতে এ ধরনের জটিল পরিস্থিতিতে থাকা অনাগত শিশুর চিকিৎসায় এই পদ্ধতি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। অস্ত্রোপচারে অংশ নেন শেনজেনের বাওয়ান ওমেনস অ্যান্ড চিলড্রেনস হসপিটাল এবং চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের চিকিৎসকেরা। অস্ত্রোপচারটির বিস্তারিত…
বিস্তারিত পড়ুন » -

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কে বা কারা পাচ্ছেন, তা আজ মঙ্গলবার (৬ অক্টোবর) জানা যাবে। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সংবাদ সম্মেলনে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। প্রতিবছর নোবেল পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীদের নিয়ে নানা আলোচনা ও জল্পনা শুরু হয়। তবে নোবেল কমিটির বাছাই প্রক্রিয়া গোপন থাকায়…
বিস্তারিত পড়ুন » -

সৌদিতে সেনা মোতায়েন করবে পাকিস্তান ও তুরস্ক, সক্রিয় মক্কা জোট
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা ও নিরাপত্তা হুমকির মধ্যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা জোট সক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জোটের কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জোটের অংশীদার পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা মোতায়েনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।…
বিস্তারিত পড়ুন » -

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন মেহরদাদ আখলাগি
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন মেহরদাদ আখলাগি হিসেবে মেহরদাদ আখলাগিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মেহরদাদ আখলাগি। প্রতিষ্ঠানটি দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন কার্যক্রম তদারকি করে। সর্বশেষ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।…
বিস্তারিত পড়ুন »









