জাতীয়
-

ইরানের হামলায় হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ
ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। গত বুধবার ডুবে যাওয়া জাহাজ দুটির একটি কনটেইনারবাহী, অন্যটি পণ্যবাহী বড় জাহাজ। সিঙ্গাপুরের সামুদ্রিক কর্তৃপক্ষ ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এ তথ্য জানিয়েছে। ডুবে যাওয়া জাহাজ দুটি হলো জিএফএস প্রাইড ও কেপ দাউ। জিএফএস প্রাইড সিঙ্গাপুরের পতাকাবাহী ছোট আকারের কনটেইনারবাহী জাহাজ। অন্যদিকে কেপ দাউ…
বিস্তারিত পড়ুন » -

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, কারখানায় আগুন লাগার খবর পাওয়ার পরপরই…
বিস্তারিত পড়ুন » -

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতা চাইল ঢাকা
সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। বৈঠকে রিয়াদে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোকও জানান…
বিস্তারিত পড়ুন » -

চট্টগ্রাম বিমানবন্দরে শুরু তিন দিনব্যাপী নিরাপত্তা সপ্তাহ
নিরাপত্তা সংস্কৃতির উন্নয়ন ও এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিমানবন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ…
বিস্তারিত পড়ুন » -

সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ
সৌদি আরবের বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় সাম্প্রতিক হুতি হামলার ঘটনায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন নিরীহ মানুষের প্রাণহানির বিষয়টি তুলে ধরে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছেন ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাভেদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) ওআইসিতে সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন…
বিস্তারিত পড়ুন » -

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, বিচারের মুখে ৪৮৮ জন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের দুই বছর পূর্ণ হচ্ছে আজ ১৪ অক্টোবর। ২০২৪ সালের এই দিনে অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। এরপর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি গুম ও খুনের অভিযোগে করা মামলাগুলোর বিচার শুরু হয়। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন ৭০টি মামলায় আসামি হিসেবে রয়েছেন ৪৮৮ জন। এ পর্যন্ত সাতটি মামলার রায় ঘোষণা করেছেন দুই ট্রাইব্যুনাল। এসব মামলায় দণ্ডিত…
বিস্তারিত পড়ুন » -

হাসপাতালে চুয়েট ভিসি, সুস্থ হয়ে দ্রুত ক্যাম্পাসে ফেরার পরামর্শ সরকারের
টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, সরকার তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য।…
বিস্তারিত পড়ুন » -

মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা, খালাস চেয়ে ইনুর আপিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ। এর আগে একই মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল…
বিস্তারিত পড়ুন » -

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর ছেলে তানভীর আহমেদ রবিন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন।
বিস্তারিত পড়ুন » -

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় গত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা চেয়েছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সময়ে বাতিল হওয়া অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও পদবিসহ এসব তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের…
বিস্তারিত পড়ুন »









