জাতীয়

  • সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন, পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে

    প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। রাকিবুল হাসান জানান, সচিবালয়ের ৬ নম্বর ভবনের…

    বিস্তারিত পড়ুন »
  • বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পেতে আলোচনা

    বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা ও পরবর্তী কার্যক্রম শেষ করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা…

    বিস্তারিত পড়ুন »
  • ১২ দিনে প্রবাসী আয় ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা

    চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    বিস্তারিত পড়ুন »
  • যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দেশটির সরকারকে অনুরোধ জানাবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা দুঃখজনক।…

    বিস্তারিত পড়ুন »
  • ইতালিতে কর্মী নিতে নভেম্বরে ঢাকায় বিশেষ আয়োজন

    ভাষা শিক্ষা ও নির্দিষ্ট কাজের দক্ষতা অর্জনের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ও বৈধ পথে কর্মী নিতে আগামী নভেম্বরে ঢাকায় বিশেষ আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের…

    বিস্তারিত পড়ুন »
  • সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

    ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনায় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ পরিস্থিতিতে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে লোকজনকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সানায় হামলা চালানো হলে এসব স্থাপনায় পাল্টা হামলা চালানোর হুমকিও দিয়েছে তারা। মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিদের পক্ষ থেকে বলা হয়, সৌদি জোট সানায় হামলা চালালে সৌদি আরবের দাম্মামে…

    বিস্তারিত পড়ুন »
  • তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

    রাজধানীর রমনা কালীমন্দিরসহ তিনটি মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দীপ্ত (৩০)। এ ঘটনায় চোরাই স্বর্ণ কেনার অভিযোগে দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সের মালিক মুহিনকেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক…

    বিস্তারিত পড়ুন »
  • নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এতে দলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করে নতুন পদ সৃষ্টি এবং নেতাদের দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির আহ্বায়ক ও সদস্যসচিব পদে পরিবর্তন না এলেও মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদগুলো বিলুপ্ত হতে যাচ্ছে। একাধিক সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী, পুনর্গঠিত…

    বিস্তারিত পড়ুন »
  • চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি। তবে উপাচার্যকে ক্যাম্পাস ছাড়তে একটি শর্ত দেন…

    বিস্তারিত পড়ুন »
  • ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

    চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুস নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রোববার রাতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।…

    বিস্তারিত পড়ুন »
Back to top button