জাতীয়
-

পুলিশে বড় রদবদল, বদলি ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। তিনটি পৃথক প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ১২ জন অতিরিক্ত…
বিস্তারিত পড়ুন » -

বিলাসবহুল গাড়ির মালিকদের খুঁজছে এনবিআর, নজরে ৫৪৮৯ গাড়ি
কোটি টাকা দামের গাড়ি আছে, কিন্তু আয়কর নথিতে তার কোনো উল্লেখ নেই এমন মালিকদের খুঁজে বের করতে মাঠে নামছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর ফাঁকি শনাক্ত এবং আয়কর রিটার্ন দাখিলের আওতা বাড়াতে এবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্যের সঙ্গে করদাতাদের আয়কর নথি মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি কর কমিশনারদের সঙ্গে এক বৈঠকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এ…
বিস্তারিত পড়ুন » -

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল পরিদর্শনে শিক্ষামন্ত্রী, গুরুত্ব পেলো ব্যয় কমানো
প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্কুল ‘ব্লু স্কাই স্কুল’ পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত স্কুলটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলটির টিউশন ফি অত্যন্ত বেশি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সুবিধা বাড়ানোর পাশাপাশি সাধারণ পরিবারের সন্তানদের ভর্তি সহজ করা এবং ব্যয় কমানোর বিষয়ে পরিকল্পনা…
বিস্তারিত পড়ুন » -

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো যেসব বিষয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ,…
বিস্তারিত পড়ুন » -

জামিন পেয়েও মুক্তি নয়, নতুন মামলায় গ্রেফতার সাবেক সিইসি
আগের মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে এবার আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার জুলাই আন্দোলনে নিহত পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা এবং রাষ্ট্রদ্রোহের…
বিস্তারিত পড়ুন » -

সেপ্টেম্বরে সড়ক, নৌ ও রেলপথে প্রতিদিন গড়ে ১৫ জনের মৃত্যু
দেশে গত সেপ্টেম্বর মাসে সড়ক, নৌ ও রেলপথের দুর্ঘটনায় প্রতিদিন গড়ে প্রায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনাতেই প্রাণ গেছে ৪২৩ জনের। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সারা দেশে প্রায় ৪৪২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অন্তত ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হন। নিহতদের…
বিস্তারিত পড়ুন » -

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ
মদিনায় বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুথিদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ইসলাম ধর্মের অন্যতম পবিত্র শহর সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের চালানো ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। বাংলাদেশের সরকারি…
বিস্তারিত পড়ুন » -

দিল্লিতে জয়শংকরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (৪ অক্টোবর) দুপুরে ভারতের রাজধানী দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর এটিকে ‘ফেয়ারওয়েল কল’ বা বিদায়ী সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনে রিয়াজ হামিদুল্লাহর অবদানের জন্য তাঁকে অভিনন্দনও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের ছবি প্রকাশ করে রিয়াজ…
বিস্তারিত পড়ুন » -

বারিধারায় গাড়িচাপার ঘটনায় সেই কিশোরের জামিন নামঞ্জুর
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির সড়ক পরিবহন আইনের মামলায় কিশোরটির জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতের এক কর্মচারী এ তথ্য জানিয়েছেন। আদালত সূত্র জানায়, মামলার বাদী মোক্তাদীর ইসলাম ও অভিযুক্ত কিশোরের বড় ভাই আয়াজ আলী শরীফের সই করা কোনো আপসনামা বা সমঝোতাপত্র রোববার…
বিস্তারিত পড়ুন » -

জাল দলিলে ২৪.৯৬ শতক সরকারি জমি দখল, ৮ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় জাল দলিল ও ভুয়া রেকর্ডপত্র তৈরির মাধ্যমে প্রায় ২৫ শতক সরকারি জমি দখলে রাখার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ অক্টোবর) মামলার অনুমোদনের বিষয়টি জানান দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ। দুদকের অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হওয়া এবং অন্যদের সুবিধা…
বিস্তারিত পড়ুন »









